বালিয়াকান্দিতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে কৃষকলীগের র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষক লীগের আয়োজনে গত রবিবার বিকালে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন মিঠুর নেতৃত্বে ও সার্বিক তক্তবধানে বিকালে একটি বিশাল র্যালী বালিয়াকান্দি কমিউনিটি সেন্টরের সামনে হতে বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে র্যালীটি বালিয়াকান্দি রাসেল মিনি স্টেডিয়ামে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশ উত্তরনে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বাংলাদেশ পুলিশের আনন্দ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
এ সময় উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, বালিয়াকান্দি সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জয়নাল আবিদিন, নবাবপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নিলু, নবাবপুর ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ইকতিয়ারউদ্দীন রতন, বহরপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বাদশা মন্ডল সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কৃষক লীগের নেতা কর্মীগণেরা এই র্যালীতে উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment