অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ১৫ জন আটক করা হয়।
বসির আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গরবার মধ্যে রাতে বাঘাডাংগা ও শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে তিন জন পুরুষ ও আট জন নারী এবং চার জন শিশু রয়েছে। তাদের সবার বাড়ি গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ঝিনাইদহ, নড়াইল, ফরিদপুর,বাগেরহাটকে ও ঢাকা জেলায়।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান জানান, মঙ্গলবার রাতে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ঝিনাইদহ জেলার মহেশপুরের বাঘাডাংগা সীমান্ত এলাকার কাঞ্চনপুর ব্রীজের উপর থেকে তিন জন পুরুষ, চার জন নারী ও ২ শিশু এবং শ্রিনাত পুর সীমান্ত এলাকার লড়াইঘাট গ্রামের কুদ্দুস পার্ক এর সামনে থেকে ৪ জান নারী ও ২ জন শিশুকে আটক করে বিজিবি। তিনি জানান বর্তমানে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার ঘটনা একটু বেড়েছে।

No comments:
Post a Comment