বালিয়াকান্দিতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ৮টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ করোনা ভাইরাস সংক্রমণ রোধে গতকাল মঙ্গলবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে স্বাস্থ্য বিধি না মানায় মোবাইল কোট পরিচালনা করে ৩টি মামলায় ২৫ শত টাকা জরিমানা আদায় করেছেন, রাজবাড়ী নির্বাহী ম্যাজিস্ট্রট তাপস পাল।
অপর দিকে গত সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা স্বাস্থ্য বিধি না মানায় বালিয়াকান্দ, তেতুলিয়া ও বহরপুর বাজারে মোবাইল কোট পরিচালনা করে ৫টি মামলায় ৭হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেন।
বালিয়াকান্দি, তেতুলিয়া ও বহরপুর বাজারে পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনায় সর্বমোট ৮টি মামলায় ১০হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালিয়াকান্দি থানা পুলিশ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment