বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতে পেঁয়াজ আড়তদারসহ ১১জনের জরিমানা
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর পেঁয়াজ বাজারে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, অভিযান পরিচালনা করে ওজনে কারচুপি করায় চারজন পেঁয়াজ আড়তদারের বিরুদ্ধে মোবাইল কোট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ২২হাজার ও দুপুরে বালিয়াকান্দি বাজারে স্বাস্থ্য বিধি না মানায় ৭জনের ২হাজার একশত সর্বমোট ২৪হাজার একশত টাকা জরিমানা আদায় করাসহ ব্যবসায়ীদেরকে ডিজিটাল নিক্তি ব্যবহার করার নির্দেশ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত বাজারের জনসাধারনকে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান করে চলাচল করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা নির্দেশনা প্রদান করেন। এ সময় বালিয়াকান্দি থানা পুলিশ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানান, উপজেলার বিভিন্ন হাট বাজার এই অভিযান অব্যাহত থাকবে।

No comments:
Post a Comment