ভারতের ফুরফুরার পীর সাহেব কাওসার হোসাইন সাহেবের ইন্তেকাল
ফারুক হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি ॥ ভারতের হুগলী জেলার বেলপাড়ায় অবস্থিত ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব আওলাদে রাসুল আল্লামা সৈয়দ হুসাইন বোখারী (রঃ) এর বংশধর আওলাদে রাসুল আলহাজ¦ শাহ সৈয়দ কাওসার হোসাইন সাহেব (৬০) শারীরিকভাবে অসুস্থ জনিত কারনে ২৩শে এপ্রিল শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে (বাংলাদেশ সময়) তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পীর সাহেব দীর্ঘদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ ছিলেন। আমৃত্যু পর্যন্ত তিনি পৃথিবীর বিভিন্ন দেশে কালিমার দাওয়াত দিয়ে এসেছেন।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও দুই মেয়ে রেখে যান। তার মৃত্যুতে দরবার শরীফসহ বিভিন্ন দেশে শোকের ছায়া নেমে এসেছে। বাদ এশা তার নামাযে জানাযা শেষে ফুরফুরা দরবার শরীফে তাকে দাফন করা হবে।
No comments:
Post a Comment