বালিয়াকান্দিতে জমির বিরোধে চাষ দিয়ে পাট ক্ষেত ধ্বংশ করেছে প্রতিপক্ষ
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপ
জেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমার গ্রামের আলীম শেখ এর স্ত্রী নাজমা বেগমের নামীয় উত্তর শালমারা মৌজার বি.এস ৬৫ খতিয়ানের ৫০১,৫০২ ও ৫০৩ দাগের ৫৪ শতক জমির মধ্যে ১৫শতক জমির পাট ফসল শনিবার সকালে পাওয়ারটিলার দিয়ে চাষ করে ধ্বংশ করেছে প্রতিপক্ষ।
উপজেলার সদর ইউনিয়নের শালমার গ্রামের আলীম শেখ এর স্ত্রী নাজমা বেগম জানান, তার নামীয় ভোগ দখলীয় জমিতে পাট ফসল বেশ কিছু দিন পূবে তিনি বুনানী করেন। পাটের বীজ গুলো গজিয়ে ধীরে ধীরে বেশ বড় হয়ে উঠলে নারুয়া ইউনিয়নের শোলাবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল মালেক শেখের ছেলে রফিক শেখ ও বকুল শেখ, ফজলু শেখের ছেলে জহুরুল শেখ ও ওয়াজেদ শেখের ছেলে মিজানুর শেখ পাওয়ারটিলার দিয়ে পাট ক্ষেত চাষ দিয়ে ধ্বংশ করে ব্যপক ক্ষতি করেছে। এই বিষয়ে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিয়োগ দায়ের করা হয়েছে।

No comments:
Post a Comment