বালিয়াকান্দিতে আদালতের আদেশ অমান্য করে জমি দখল করার চেষ্টা করছে প্রতিপক্ষ
বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা মৃত খালেক মোল্লার ছেলে ইকতিয়ারউদ্দীন রতন মোল্লার দলিলকৃত ও ভোগ দখলীয় জমি দখল করার চেষ্টা করছে প্রতিপক্ষ।
উপজেলার ঘোড়ামারা গ্রামের জমির মালিক ইকতিয়ারউদ্দীন রতন মোল্লা গতকাল বৃহস্পতিবার সকালে জানান, তার দলিলকৃত ও ভোগ দখলীয় ডাঙ্গাপাড়া পদমদী মৌজার বি.এস ৮৫০ নং খতিয়নের ১১.৭৫০ শতক জমি দখল করার চেষ্টা করছে একই ইউনিয়নের মাষ্টার ঠাকুরপাড়া গ্রামের জুলহ্যাস শেখের ছেলে তারেক শেখসহ তার ভারাটিয়া লোকজন। এই ঘটনায় রাজবাড়ী আদালতে মিস.পি নং ৮১/২০২১ যাহার ধারা-১৪৪/১৪৫ দায়ের করা হয়েছে।
No comments:
Post a Comment