পূর্ব শত্রুতার জেরে বাড়ী ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ মধুখালীতে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ২ মে রোববার: ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মাকড়াইল গ্রামে শুক্রবার রাত ১০টার দিকে ৫টি বাড়ী ভাংচুর, পাঠকাঠির গাদায় অগ্নিসংযোগ, মহিলাদের শ্লীলতাহানির ঘটনা ঘটেছে বলে মধুখালী থানায় অভিযোগ হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে অনেকদিন ধরে মাকড়াইল গ্রামের নয়াপাড়ার মৃত রশিদ শেখের ছেলে রবিউল শেখ(৪০) এর সাথে মাকড়াইল গ্রামের মৃত আ. হাই শেখের ছেলে রেজাউল শেখ(৪৫) ও তার লোকজনের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে শত্রুতা চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার রাতে রেজাউল তার লোকজন নিয়ে রামদা, ট্যাটা, লোহার রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আছাদ মল্লিক(৪৫),সিরাজ শেখ(৩৩), নাজিম(৩৬),আজিজুল(২৫)ও ফিরোজ এর বাড়ী ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। তারা একটি বাড়ীর পাশে থাকা পাটকাঠির গাদায় আগুন ধরিয়ে দেয়া।
এ সময় হামলাকারীদের লাঠির আঘাতে রবিউল(৪০),আমেনা(৪৫),রাজু আহম্মেদ(২২)ও জিনিয়া(২১) আহত হয়। তারা মহিলাদের শ্লীলতাহানির ঘটনা ঘটায় এবং স্বর্ণের চেন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছে। এ ঘটনায় রবিউল শেখ বাদী হয়ে মো. রেজাউল শেখ(৪৫),রাজিব হোসেন কনক(৩৫), মো. জাহিদ মোল্যা(৩৫), মো. সিরাজুল(৩০)সহ ৩৯জনকে আসামী করে মধুখালী একটি অভিযোগ করেছেন।
এ ব্যাপারে মধুখালী থানার পরিদর্শক মো. শহিদুল ইসলাম বলেন,আমি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। সকালে এ ব্যাপারে অভিযোগ হয়েছে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। রোববার এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন আসামী আটক করা সম্ভব হয় নাই ।
No comments:
Post a Comment