বালিয়াকান্দিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গতকাল সোমবার বিকালে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার নারুয়া ও বহরপুর ইউনিয়ন ফুটবল একাদশ এই ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে রাজবাড়ী জেলা রেফারি এসোসিয়োশনের সাধারণ সম্পাদক দিপক সাহার পরিচালনায় ফাইনাল খেলায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ হারুন, উপজেলার একটি বাড়ী একটি খামারের সমন্বয়কারী বিধান কুমার বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিয়াদ হোসেন, নারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, বহরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ। নারুয়া ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে বহরপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাপিয়ান হয়। খেলা শেষে বিজয়ী এবং রানার্স আপ দলের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

No comments:
Post a Comment