বালিয়াকান্দিতে বৃষ্টির জন্য নামায আদায়
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিলবড়া গ্রামের এলাকাবাসীর উদ্যোগে রবিবার সকালে বিলবড়া গোরস্থানের পাশের ফাঁকা মাঠে প্রখর রৌদ্যের মধ্যে নিজেদের পাপের প্রায়চিত্ত করে মহান আল্লাহর কাছে আল্লাহর রহমত বৃষ্টির আশায় দুই রাকাত নফল নামায আদায় করেছেন এলাকাবাসী।
বিগত দুই বছর রমযানের অসিলায় সমস্থ মাস জুড়ে আল্লাহর রহমতের বৃষ্টি থাকলেও এবারের চিত্র পুরো ভিন্ন রকম । একদিকে করোনার থাবায় নিথর গোটা দেশবাসী। অপর দিকে বৃষ্টির অভাবে মাঠ ঘাট চৌচির, পুকুর শুকিয়ে গেছে, নলকুপে উঠছে না পানি, নষ্ট হয়ে যাচ্ছে ক্ষেতের ফসল। এলাকাবাসীর বিশ^াস, এই নফল নামাযের অসিলায় মহান আল্লাহ অবশ্যই তাদের মনের আশা পূরন করবেন।
উক্ত নামায ও দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী সাইফুল্লান খাঁন খতিব, বিলবড়া বাইতুন নুর জামে মসজিদ ও মাওলানা মোঃ মতিয়ার রহমান, জ্যেষ্ঠ প্রভাষক, বড়হিজলী আলিম মাদ্রাসা।

No comments:
Post a Comment