বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের আয়োজনের রবিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক স্থানীয় সরকার নিশ্চিত করণের লক্ষ্যে ২০২১-২২ এর অর্থ বছরের উন্মক্ত বাজেট ঘোষণা করা হয়।
বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নায়েব আলী শেখের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব রোকনুজ্জামান রোকনের পরিচালনায় বাজেট ঘোষণায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম খান, কিরণ সরদার,তাছির, তোতা মিয়া, আরতি রানাী কুন্ডু, সাহিদা বেগম প্রমুখ। এ সময় ইউনিয়নের সুধীজনদের উপস্থিতিতে রাজস্ব আয় ৩৪লক্ষ ৩৫হাজার ৪শত ৪৬ টাকা এবং উন্নয়ন আয় এক কোটি ৪১লক্ষ ৬৫হাজার একশত ৬২টাকা ও রাজস্ব ব্যয় ৩৪লক্ষ ৩৫হাজার ৪শত ৪৬টাকা। উন্নয়ন ব্যয় এক কোটি ৪১লক্ষ ৬৫ হাজার একশত ৬২টাকা সর্বমোট এক কোটি ৭৬লক্ষ ৬শত ৮টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

No comments:
Post a Comment