বালিয়াকান্দিতে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয়
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে থানা রোর্ড সংলগ্ন মেসার্স খান এন্টার প্রাইজের ডিলার জাকির হোসেনের তত্ত¦াবধানে স্বাস্থ্য বিধি মেনে মঙ্গলবার সকালে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা।
এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মরিুজ্জামান মনির, চাউল ব্যবসায়ী আব্দুল মান্নান খানসহ সুধীজনদের উপস্থিতিতে প্রত্যেকে ৪লিটার সোয়াবিন তৈল ৪০০ টাকা, ২কেজি মশুরীর ডাউল ১১০ টাকা, ২কেজি ছোলা ১১৬ টাকা ও ২কেজি চিনি ১১০ টাকা সর্বমোট ৭৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

No comments:
Post a Comment