বালিয়াকান্দিতে করোনার কারণে গরীব অসহায় পরবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি ও নবাবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল বুধবার সকালে দূঃস্থ,দিনমুজুর, চায়ের দোকান ও গরীব অসহায় পরবারের মধ্যে প্রত্যেক পরিবারের মধ্যে ৭কেজি চাউল, দুই কেজি আলু, এক কেজি লবণ, এক কেজি ডাউল, এক কেজি তৈল, একটি মিষ্টি কুমরা ও একটি করে সাবান বিতরণ করা হয়।
বালিয়াকান্দি সদর তিনশত ৫৭ ও নবাবপুর ইউনিয়নে তিনশত ৫৭জন সর্ব মোট দুইটি ইউনিয়নে সাতশত ১৪টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারসম্যান নায়েব আলী শেখ, নবাবপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসান আলী প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তাবৃন্দ, দুইটি ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যবৃন্দ ও সুভিধা ভোগী পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment