বালিয়াকান্দিতে এমপি জিল্লুল হাকিমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
বালিয়াকান্দি প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের ব্যক্তিগত উদ্যোগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ও বহরপুরসহ বিভিন্ন ইউনিয়নের গরীব অসহায় ৩হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দ বাজারে গরীব অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার তুলে দেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক ও নবাবপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসান আলী, যুবলীগ নেতা শাজাহান মোল্লাসহ আওয়ামীলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে গরীব অসহায় পরিবারের মধ্যে শাড়ী, চাল, ডাল, চিনি ও সেমাই বিতরণে উপস্থিত সুভীধা ভোগীরা ঈদ উপহার পেয়ে ঈদের আনন্দে মেতে উঠে।
বালিয়াকান্দি, কালুখালী ও পাংশা উপজেলায় ১২হাজার দরিদ্র মানুষের মধ্যে এই ঈদ উপহার বিতরণ করলেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম।

No comments:
Post a Comment