বালিয়াকান্দিতে পূর্ববিরোধে প্রতিপক্ষের হামলায় আহত-৫ - Bangla News 24 Online

BANGLA NEWS 24 ONLINE বাংলা নিউজ ২৪ অনলাইন। Bangla Newspaper বাংলা নিউজ পেপার - BD News 24, BD News Today and Banlga News Today ||

Breaking

Home Top Ad

Wednesday, May 19, 2021

বালিয়াকান্দিতে পূর্ববিরোধে প্রতিপক্ষের হামলায় আহত-৫

 বালিয়াকান্দিতে পূর্ববিরোধে প্রতিপক্ষের হামলায় আহত-৫

ফারুক হোসেন,বালিয়াকান্দি ॥রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের দোপপাড়া আযমের বাড়ীর সামনে শুক্রবার সকালে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।


মঙ্গলবার সকালে উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের কিতাব আলী খাঁর ছেলে দরবেশ আলী খাঁ জানান, পূর্ববিরোধের জের ধরে একই গ্রামের ফাগো সরদারের ছেলে, সাঈদ সরদার, আশা সরদার, পিকুল, সৈয়দ সরদার, নিটু সরদারসহ লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ লাঠিশোঠা নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে আমার ও ভাই হরবেশ আলী আমার ছেলে ও আযম খাঁ ও রিপন খাঁকে বেদম পিটিয়ে জখম করে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। এলাকার লোকজন আমাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।এই ঘটনায় বালিয়াকান্দি থানায় প্রতিপক্ষদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

No comments:

Post a Comment