বালিয়াকান্দিতে পাওনা টাকা চাওয়ায় একজনকে পিটিয়ে আহত - Bangla News 24 Online

BANGLA NEWS 24 ONLINE বাংলা নিউজ ২৪ অনলাইন। Bangla Newspaper বাংলা নিউজ পেপার - BD News 24, BD News Today and Banlga News Today ||

Breaking

Home Top Ad

Thursday, May 20, 2021

বালিয়াকান্দিতে পাওনা টাকা চাওয়ায় একজনকে পিটিয়ে আহত

 বালিয়াকান্দিতে পাওনা টাকা চাওয়ায় একজনকে পিটিয়ে আহত

ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কালীবাড়ী বাজারে বুধবার সন্ধ্যায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে একজন আহত হয়ে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি রয়েছে।


উপজেলার জামালপুর ইউনিয়নের স্বর্পবেতেঙ্গা গ্রামের রোমান খাঁনের স্ত্রী  নূরনাহার বেগম গতকাল বৃহস্পতিবার সকালে জানান, বালিয়াকান্দি ইউনিয়নের চরআরকান্দি গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে মিরাজুল মোল্লা ও রহমান মন্ডলের ছেলে রাজিব মন্ডলের কাছে তার স্বামী রোমান খাঁনের পাওনা টাকা চাহিলে গালিগালাজ করে বেদম মারপিট করে আহত করে। এলাকার লোকজন তার স্বামীকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় বৃহস্পতিবার বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

No comments:

Post a Comment