বালিয়াকান্দিতে দাদা নাতিকে দেখতে এসে আহত
॥বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইনিয়নের দূর্গাপুর গ্রামে শনিবার দুপুরে দাদা তার নাতি ছেলেকে দেখতে এসে প্রতিপক্ষের মারপিটে আহত হয়ে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি রয়েছে।
ফরিদপুর জেলার কবিরপুর গ্রামের মৃত রহমত দেওয়ানের ছেলে আহত বাশার দেওয়ান জানান, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের কালাম শেখের মেয়ে ইতি বেগমের সাথে তার ছেলে আজিদ দেওয়ানের বিবাহের পর একটি পুত্র সন্তান জম্ম হয়। এক বছর পূর্বে তার ছেলে আজিত ও পুত্র বধু ইতির মধ্যে ছাড়া ছাড়ীর ঘটনা ঘটে। তার নাতি ছেলেকে নিয়ে ইতি বেগম ২য় বার একই ইউনিয়নের দূর্গাপুর গ্রামের কাদের শেখের ছেলে আবির শেখের সাথে বিবাহ করেন। নাতি ছেলেকে শনিবার দুপুরে দূর্গাপুর গ্রামের প্রতিপক্ষ কাদের শেখের ছেলে আবির শেখ ও তার স্ত্রী ইতি বেগম গালিগালাজ করাসহ কুপিয়ে ও পিটিয়ে আহত করাসহ পকেট থেকে ২২হাজার ৭শত টাকা ছিনিয়ে নেয়। আহত অবস্থায় এলাকার লোকজন উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় শনিবার বিকালে বালিয়াকান্দি থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে একটি লিখিত আভিযোগ দায়ের করা হয়েছে।

No comments:
Post a Comment