সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মধুখালীতে সাংবাদিকদের মানববন্ধন - Bangla News 24 Online

BANGLA NEWS 24 ONLINE বাংলা নিউজ ২৪ অনলাইন। Bangla Newspaper বাংলা নিউজ পেপার - BD News 24, BD News Today and Banlga News Today ||

Breaking

Home Top Ad

Sunday, May 23, 2021

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মধুখালীতে সাংবাদিকদের মানববন্ধন

 সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মধুখালীতে সাংবাদিকদের মানববন্ধন

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ২০ মে  বৃহস্পতিবার ঃ  প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে দীর্ঘ সময় আটকে রেখে শারীরিকভাবে লাঞ্চিত ও হেনস্থা করে চুরির অভিযোগে মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে ও রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মধুখালী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।


 ২০ মে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টা হতে সাড়ে ১১ টা পর্যন্ত  মধুখালী রিপোর্টার্স ইউনিটিরি সভাপতি মনিরুজ্জামান মন্নুর সভাপতিত্বে  মধুখালী রেলগেট এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন সাংবাদিক এ্যাড. মানিক মজুমদার, ইউনিটির সাধারন সম্পাদক মিজানুর রহমান সরদার,বিপ্লব কুমার চৌধুরী,শাহজাহান হেলাল,শাহ কুতুব উজ্জামান, মেহেদী হাসান পলাশ, কামরুল ইসলাম, জুয়েল শরীফ প্রমুখ ।

বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে চুরির অভিযোগে মামলা দিয়ে হয়রানী,লাঞ্চিত ও হেনস্থাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

No comments:

Post a Comment