ঝিনাইদহে দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান বিতরণ - Bangla News 24 Online

BANGLA NEWS 24 ONLINE বাংলা নিউজ ২৪ অনলাইন। Bangla Newspaper বাংলা নিউজ পেপার - BD News 24, BD News Today and Banlga News Today ||

Breaking

Home Top Ad

Sunday, May 23, 2021

ঝিনাইদহে দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান বিতরণ

 ঝিনাইদহে দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান বিতরণ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে করোনায় ক্ষতিগ্রস্থ দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেওয়া আর্থিক অনুদান প্রদাণ করা হয়েছে। 


বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, ভূটিয়ারগাতি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

শেষে জেলার ৬ উপজেলার ১২ টি দারুল আরকাম মাদ্রাসার ২৪ জন শিক্ষককে প্রত্যেককে ২৫ হাজার করে টাকার চেক দেওয়া হয়। ২০১৭ সালের নভেম্বরে সারাদেশে ১ হাজার ১০ টি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। এসব প্রতিষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন নিজস্ব সিলেবাস দিয়ে প্রাথমিক শিক্ষাবঞ্চিত শিশুদের তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠদান করায়।

No comments:

Post a Comment