সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন - Bangla News 24 Online

BANGLA NEWS 24 ONLINE বাংলা নিউজ ২৪ অনলাইন। Bangla Newspaper বাংলা নিউজ পেপার - BD News 24, BD News Today and Banlga News Today ||

Breaking

Home Top Ad

Sunday, May 23, 2021

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

 সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

বসির আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি পেশাগত দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 


বৃহস্পতিবার সকাল ১১ টায় ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহ প্রেসক্লাব। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলায় কর্মরত সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।


No comments:

Post a Comment