মহেশপুর সীমান্ত থেকে ৯ জন আটক - Bangla News 24 Online

BANGLA NEWS 24 ONLINE বাংলা নিউজ ২৪ অনলাইন। Bangla Newspaper বাংলা নিউজ পেপার - BD News 24, BD News Today and Banlga News Today ||

Breaking

Home Top Ad

Sunday, May 23, 2021

মহেশপুর সীমান্ত থেকে ৯ জন আটক

 মহেশপুর সীমান্ত থেকে ৯ জন আটক

বসির আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৯ জনকে আটক করেছে বিজিবি।


বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সলেমানপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছে এমন গোপন সংবাদ পায় তারা। 

এমন সংবাদের ভিত্তিতে সমেলমানপুর গ্রাম থেকে ২ পুরুষ, ৩ নারী ও ৪ জন শিশুকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি খুলনা, পিরোজপুর ও  নড়াইল জেলায়। এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

No comments:

Post a Comment