বালিয়াকান্দির জামালপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শনিবার সকালে স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক স্থানীয় সরকার নিশ্চিত করণের লক্ষ্যে ২০২১-২২ অর্থ বছরের উন্মক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুছ আলী সরদারের সভাপতিত্বে জামালপুর ইউনিয়ন পরিষদের সচিব বিধান বিশ্বাস এক কোটি ৯৮লক্ষ,২৫ হাজার, ৯শত ৬০টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। এ সময় জামালপুর ইউপি সদস্য আবুল কালাম আজাদ, কামাল সরদার, জাহাঙ্গীর আলম, আব্দুল হাকিমসহ জামালপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের লোকজন উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment