বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা - Bangla News 24 Online

BANGLA NEWS 24 ONLINE বাংলা নিউজ ২৪ অনলাইন। Bangla Newspaper বাংলা নিউজ পেপার - BD News 24, BD News Today and Banlga News Today ||

Breaking

Home Top Ad

Saturday, May 29, 2021

বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

 বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥


রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শনিবার সকালে স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক স্থানীয় সরকার নিশ্চিত করণের লক্ষ্যে ২০২১-২২ অর্থ বছরের দুই কোটি ৬লক্ষ ৬৭হাজার ৫শত ৪০টাকার উন্মক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ সচিব মনিরুজ্জামান রানা এই উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। এ সময় ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম, সাঈদ, মোহন মল্লিক, নিবাস মজুমদার, রেহেনা পারভীনসহ ইসলামপুর ইউনিয়নের সুধীজনের উপস্থিতিতে দুই কোটি ৬লক্ষ ৬৭হাজার ৫শত ৪০টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

No comments:

Post a Comment