বালিয়াকান্দিতে মোবাইল কোর্টে এক জনের তিন মাসের কারাদণ্ড
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে বিন্তি কম্পিউটার এন্ড সার্ভিসিং কর্ণারের মালিককে শনিবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই হাজার টাকা জরিমানা আদায়সহ তিন মাসের বিনাশ্রাম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানান, উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামের গোলাম মোস্তফা লালের ছেলে বিন্তি কম্পিউটার এন্ড সার্ভিসিং কর্ণারের মালিক মান্নান বিশ্বাসকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ৮-(৫) (ক) ধারার অপরাধে দুই হাজার টাকা জরিমানাসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, রাজবাড়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান। এ সময় জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment