বালিয়াকান্দিতে এক গৃহবধূ ধর্ষণের শিকার
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলা খালী গ্রামের দোয়ালের পাটের ক্ষেতে বৃহস্পতিবার দুপুরে এক গৃহবধূ ধর্ষণের শিকারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
ধর্ষিণের শিকার গৃহবধূ জানান, আমি অসুস্থ থাকার সুযোগে একই গ্রামের মৃত আছিরউদ্দীন শেখের লম্পট ছেলে ইউনুছ শেখ (৫০), আমার চিকিৎসার কথা বলে মাতলাখালী দোয়ালের তার নিজ পাটক্ষেতের মধ্যে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। এই ঘটনায় বালিয়াকান্দি থানায় ধর্ষক ইউনুছনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান জানান, গৃহবধূ ধর্ষণের ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি মামলা রুজু হয়েছে। রাজবাড়ী হাসপাতালে গৃহবধূর মেডিকেল সম্পূর্ণ করা হয়েছে। আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
No comments:
Post a Comment