কুচক্রী মহলের প্ররোচনায় আ.লীগ নেতার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচারের অভিযোগ
মোঃ শরিফ শেখ: সাভার: আশুলিয়ার ইয়ারপুরে একটি কুচক্রী মহলের মদদে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান সাহেদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ পরিবেশনের মাধ্যমে হেয়প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান সাহেদের নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের ডেকে তিনি এই অভিযোগ করেন।
এসময় তিনি বলেন, ১৯৯৫ সালে সাভার উপজেলা যুবলীগের সদস্য পদের মাধ্যমে আওয়ামীলীগের রাজনীতির হাতেখড়ি শুরু হয়। এরপর ঢাকা জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। টানা আট বছর যাবত রয়েছি ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে । লম্বা রাজনৈতিক জীবনে এপর্যন্ত থানায় একটি সাধারণ ডায়েরি পর্যন্ত নেই আমার নামে । বিএনপি'র ঘাঁটি খ্যাত আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নটা ছিল অগোছালো। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সুসংগঠিতভাবে ইউনিয়ন কমিটি পরিচালনা করে আসছি। আমার এসব কাজে ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করে রাজনৈতিকভাবে আমার ক্যারিয়ারকে হেয়প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত হয়েছে স্থানীয় একটি কুচক্রী মহল।
মজিবর রহমান সাহেদ বলেন, গত রবিবার (২৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন
র্যাব-৪ সদস্যরা । এ সময় ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আমার একটি ভাড়া টিনশেড বাড়ি থেকে চুরি ছিনতাইকারী দলের সদস্য সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করে র্যাব-৪। কিন্তু একটি কুচক্রী মহল আমার সম্মানহানির উদ্দেশ্য অর্থের বিনিময়ে কয়েকজন সাংবাদিককে দিয়ে আমার ছবি ব্যবহার করে একটি পত্রিকা ও নামসর্বস্ব কয়েকটি অনলাইনে সংবাদ প্রকাশ করেছে । সংবাদে উল্লেখ করা হয় আমার ঘোষবাগের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে র্যাব-৪। তবে এই কথাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন । এই ধরনের কোন ঘটনা আমার ঘোষবাগ এলাকার বাড়িতে তো দূরের কথা কোথাও ঘটেনি। শুধু তাই নয়, ওই সংবাদে ব্যবহৃত আশুলিয়া থানা অফিসার ইনচার্জের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন এই আওয়ামী লীগ নেতা।
ঘোষবাগ এলাকার আতাউর মাদবর বলেন, মুজিবুর রহমানের মত নেতা আমাদের অত্র এলাকায় আর একজনও নাই। কত নেতার নামে কত কিছু শুনি। কিন্তু মজিবুর ভাইয়ের নামে আজ পর্যন্ত কোন একটা অভিযোগ শুনি নাই। তার ছবি দিয়ে যে সমস্ত খবর প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি আগামীতে এ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিধায় একটি মহল তার সম্মান হানির উদ্দেশ্যে এগুলো করিয়ে দুর্নাম ছড়ানোর চেষ্টা করছে। আমরা এ ঘটনার তীব্র্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

No comments:
Post a Comment